1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 4, 2026, 12:18 pm

উলিপুরে জাল টাকাসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 82 Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

‎কুড়িগ্রামের উলিপুরে জাল টাকাসহ ফারুক মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে তাকে আটক করা হয়।
‎আটক ফারুক মিয়া রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জিল্লুর রহমান।
‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে একটি বিকাশের দোকানে ২০ হাজার টাকা লেনদেনের সময় দোকানিকে জাল টাকা দেন ফারুক মিয়া। টাকাগুলো জাল বুঝতে পেরে ওই দোকানি আশেপাশের লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ ফারুক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
‎এ বিষয়ে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV