1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 3:31 pm

পলাশবাড়ীতে হোপ প্রকল্পের সংলাপ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, October 18, 2025
  • 204 Time View
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পল্লীশ্রী হোপ প্রক‌ল্পের আ‌য়োজ‌নে বি‌ভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠা‌নের সা‌থে নাগ‌রিক সমাজ সংগঠ‌নের সা‌থে সংলাপ সভা‌ অনু‌ষ্ঠিত হয়েছে।
(১৬ অক্টোবর) বৃহস্পতিবার সকালে পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের আয়োজনে ও নেটজ বাংলাদেশ আর্থিক কারিগরী সহযোগিতায় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্র হলরুমে অনুষ্ঠিত করা হয়।
সভায় পলাশবাড়ী নাগরিক সমাজ সংগঠনের সদস্য ও পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান,যুব উন্নয়ন অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আখতার।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান ও এরিয়া কো অর্ডিনেটর সাজেদুল ইসলাম সুজন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের টেকনিক্যাল কো অডিনেটর মতিয়া বেগম মুক্তি।
সেখানে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে এবং বিভিন্ন দপ্তরের সেবা পাওয়ার প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে একটি যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা হয়। সংলাপে ১৩ জন নারী ও ১৫ জন পুরষ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV