মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ ও বীজে’র গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে ধাপেরহাট শাখাতে ৬শ’৫০ জন উপকারভোগিদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ধাপেরহাট শাখার চত্বরে
২৮ অক্টোবর মঙ্গলবার সকালে সবজি বীজ বিতরণের আয়োজন কার হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল। গাইবান্ধা জেলার বিজের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পীরগঞ্জ সাব জোনের সাব্ জোনাল ম্যানেজার শহিদুল ইসলাম প্রামানিক, গাইবান্ধা জেলার জোনের সিনিয়র কমপ্লেসান্স অফিসার হাবিবুর রহমান,ধাপেরহাট শাখার শাখা ব্যবস্থাপক আকাশ আহমেদ, পলাশবাড়ী উপজেলার শাখার সিনিয়র ম্যানেজার সোহেল রানা, কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুল লতিফ,স্বাস্থ্য,সুরক্ষা ও শিক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদ,কৃষি সম্পাদিকা ফরিদা বেগমসহ অন্যরা।
এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে লাল শাক,পুইশাক,লাউ,মিষ্টি কুমড়া,গাজর ও শিম বীজ বিতরণ করা হয়।
এর আগে গত রবিবার দুপুরে পলাশবাড়ী শাখায় আয়োজনে তরুণ্যের উৎসব-২০২৫ ও গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে বীজ ৬শ’৫০ জন উপকারভোগিদের মাঝে ও ৩শ’ জন ফলদ বৃক্ষের চারা উপকারভোগিদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
Leave a Reply