1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 3:33 pm

পলাশবাড়ী‌তে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, September 14, 2025
  • 96 Time View
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৭০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অ‌ফিসার নাজমুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবা‌ড়ী উপ‌জেলা জামায়া‌তের আমীর ও কি‌শোরগাড়ী ইউ‌পি চেয়ারম‌্যান আবু বক্কর প্রধান, পলাশবাড়ী প্রেমক্লাব সভাপ‌তি শাহ আলম সরকার,পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক  মাসুদার রহমান মাসুদ, সাংবা‌দিক ফের‌দাউছ মিয়া, ফজলুল হক দুদুসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও অন্যান্য কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।
উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা কৃ‌ষিবীদ সাজ্হাত হো‌সেন সো‌হেল জানান খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার প্রদান করা হ‌বে।
তি‌নি আ‌রো ব‌লেন, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV