1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 10:03 am

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, August 24, 2025
  • 104 Time View
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম(৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎রোববার (২৪ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে আ.লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি’র ওসি বজলার রহমান।
‎পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো উলিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে জাহাঙ্গীর আলম সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV