মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে জেলা পর্যায়ের সাংস্কৃতিক দলের সাথে তরুণ এইচআরডি ও স্কুল প্রতিনিধিদের যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ ই আগস্ট মঙ্গলবার সকালে পল্লীশ্রী সংগঠনের আয়োজনে আমলাগাছী বি,এম উচ্চ বিদ্যালয় ও রওশনবাগ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত করা হয়েছে।
অনুষ্ঠানে টেকনিক্যাল কো অডিনেটর মতিয়া বেগম মুক্তি সভাপতিত্বে বক্তব্য রাখেন আমলাগাছী বি,এম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বক্তব্য রাখেন আব্দুল মাজেদ সরকার তুহিন।রওশনবাগ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাকিম বিল্লাগ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন এরিয়া কো অর্ডিনেটর সাজেদুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটের পল্লীশ্রী দীপ্তি রানী,জেলা ও উপজেলা সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষিকাসহ আমলাগাছী বি,এম উচ্চ বিদ্যালয় ও রওশনবাগ উচ্চ বিদ্যালয় এবং মহদীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
সভার আলোচনায় সমাজে মানবাধিকার সুরক্ষা,বাল্য বিবাহ প্রতিরোধে প্রচেষ্টা, সামাজিক অসংগতি দূরীকরণ, এবং নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বলেন, সমাজের এইসব সমস্যার সমাধানে নাগরিক সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরো বলেন,মানবাধিকার রক্ষা ও সমাজের অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি।
Leave a Reply