1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:43 pm

হজ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদি আরবের

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2026
  • 128 Time View

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র হজ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য একমাত্র বৈধ ভিসা হলো ‘হজ ভিসা’ এবং এর বাইরে অন্য কোনো ভিসা দিয়ে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া যাবে না।

রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায়, বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য হজ পালনের একমাত্র সরকারিভাবে অনুমোদিত পথ হলো হজ ভিসা। সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা কিংবা টুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয়।

অন্যদিকে, সৌদি আরবের ভেতরে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন। তাদের ক্ষেত্রে হজের অনুমতি নিতে হবে ‘নুসুক’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে বুকিং সম্পন্ন করে, যার মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ সংক্রান্ত সব ধরনের রিজার্ভেশন বা বুকিং কেবলমাত্র অনুমোদিত ও অফিসিয়াল মাধ্যম ব্যবহার করেই করতে হবে। কোনো ধরনের অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে বুকিং না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

সব মিলিয়ে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সৌদি আরব এবার ভিসা ব্যবস্থায় আরও কঠোর অবস্থান নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV