আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান এই প্রস্তাবকে অন্যায় অভিহিত করে প্রত্যাখ্যান করার পরই ব্যাপক হামলা শুরু হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব থেকে।
এই হামলার অংশ হিসেবে ইরানের আবাসিক এলাকায় বোমা ফেলা হয়েছে। আলবোরজ প্রদেশে এই বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। ডেপুটি গভর্নরের বরাতে রাষ্ট্রায়ত্ত ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আহত হয়েছে আরও ২৪ জন।
পশ্চিম ইরানের খোরামাবাদ বিমানবন্দরকেও বিমান হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে।
ইরানিয়ান রেড ক্রিসেন্ট এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। সংস্থার এক্সে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে ১৭টি বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু হয়েছে এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার কোনো বৈধ কারণ নেই। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী প্রতিরক্ষা বিহীন বেসামরিকদের ওপর হামলা করা যুদ্ধাপরাধ।
মিডিয়া এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে রাতের হামলায় দুই ডজনের মতো নাগরিক নিহত হয়েছে।
Leave a Reply