1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 2:14 am

জলঢাকায় তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 28 Time View

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ মোনাব্বেরুল হক (মনা) গত ৩ এপ্রিল, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় একটি সড়ক নির্মাণ কাজের অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে স্থানীয় প্রভাবশালীরা নিয়মবহির্ভূতভাবে বালু ফেলে কাজ পরিচালনা করছিল বলে অভিযোগ রয়েছে।
এ সময় অভিযুক্তরা সাংবাদিককে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তারা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করে এবং মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকিও প্রদান করে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শীরাও বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে রাজি আছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জলঢাকায় সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় স্থানীয় মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV