আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁকে কটাক্ষ করে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন। এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, তিনি ফ্রান্সে ফোন করেছিলেন ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খারাপ আচরণ করেন। ট্রাম্পের মন্তব্যে এই জটিল ব্যক্তিগত কটাক্ষের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতির আবহেও বিতর্কের জন্ম দিয়েছে।
মধ্যাহ্নভোজে ট্রাম্প ইরানকে ঘিরে চলমান উত্তেজনায় ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেলে অল্প সময়ের জন্য প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, “তাদের আমাদের দরকার ছিল না, কিন্তু তবুও আমি অনুরোধ করেছিলাম।”
ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে ফোন করার প্রসঙ্গ তুলে বলেন, “আমি ফ্রান্সে ফোন করি—ম্যাক্রোঁকে, যার স্ত্রী তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন। এখনও তিনি সেই চড়ের ধাক্কা সেরে উঠতে পারেন নি।” তিনি ২০২৫ সালের মে মাসের একটি ভাইরাল ভিডিওর কথাও উল্লেখ করেন, যেখানে দাবি করা হয়েছিল ভিয়েতনাম সফরের সময় ব্রিজিট ম্যাক্রোঁ ম্যাক্রোঁকে চড় দেন। ফরাসি প্রেসিডেন্ট এই দাবিকে ভুয়া তথ্য বা অপপ্রচার হিসেবে উড়িয়ে দিয়েছেন।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি ম্যাক্রোঁকে উপসাগরীয় অঞ্চলে সহায়তার জন্য জাহাজ পাঠাতে অনুরোধ করেছিলেন, কিন্তু ম্যাক্রোঁ তৎক্ষণাৎ রাজি হননি। যুদ্ধ শেষ হওয়ার পর সহায়তার কথাও পরে বলেন। ট্রাম্প বলেন, “আমি বলেছি, যুদ্ধ শেষ হওয়ার পর নয়, এখনই আমাদের সাহায্য দরকার।”
এ সময় ন্যাটোকে সমালোচনা করে তিনি বলেন, “বড় কোনো যুদ্ধ হলে ন্যাটো পাশে থাকবে না।” ট্রাম্প ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ হিসেবেও আখ্যায়িত করেছেন।
Leave a Reply