ডেস্ক রিপোর্ট
হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার উদযাপন করা হবে। বুধবার (১৮ মার্চ) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমস–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির চাঁদ দেখা কমিটি বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে নিশ্চিত হয়ে জানায়, কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি।
এ কারণে বৃহস্পতিবার রমজান মাসের ৩০তম রোজা পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) দেশজুড়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। রমজানজুড়ে সিয়াম সাধনার পর মুসলমানরা চাঁদ দেখার মাধ্যমেই ঈদের দিন নির্ধারণ করে থাকে, যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান।
সৌদি আরবের ঘোষণার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ ঈদের তারিখ নির্ধারণ করে থাকে। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশ নিজস্ব চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়, ফলে এখানেও ঈদ একদিন পরে উদযাপিত হওয়ার সম্ভাবনা থাকে।
Leave a Reply