1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 5:22 pm

নেতানিয়াহু বেঁচে আছেন ইরানি গণমাধ্যমে নতুন তথ্য

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026
  • 111 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানি আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ দাবি করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। এই তথ্য তারা মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স পোস্টের বরাতে দিয়েছে।

এক্স পোস্টে সোমবার (৯ মার্চ) বলা হয়েছে, নেতানিয়াহুর সরকারি বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর, যিনি আহত হয়েছেন।

তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত নয়। তাসনিম নিউজ এখনও নেতানিয়াহুর উপর হামলার সরাসরি প্রমাণ বা ক্ষতির নিশ্চয়তা উপস্থাপন করেনি। বরং প্রতিবেদনটিতে বিভিন্ন পরিস্থিতিগত তথ্য একত্রিত করা হয়েছে।

এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপ অনুপস্থিত থাকা, ইসরায়েলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ-এর একটি সফর স্থগিত, এবং এমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের একটি ফরাসি রেকর্ড, যার তারিখ নির্দিষ্ট করা হয়নি।

এই প্রতিবেদন এখনো নিশ্চিত তথ্য নয়, তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের নজরেও আছে নেতানিয়াহুর অবস্থান ও সাম্প্রতিক কার্যক্রমের বিষয়টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV