1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 6:06 pm

সৌদি আরবের সতর্কবার্তা: ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়’ হতে পারে

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026
  • 118 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরব ইরানকে সতর্ক করেছে, যদি তেহরান আরব অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে নির্বিচার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখে, তাহলে চলমান সংঘাতে ইরানের জন্য “সর্বোচ্চ পরাজয়” ঘটতে পারে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) এই বার্তা প্রকাশ করেছে।

গত শনিবার সৌদির শায়েবাহ অয়েল ফিল্ডে ইরানি ড্রোন আঘাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানকে সর্তক করে বলেছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হয়নি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “কোনো বাস্তব ভিত্তি ছাড়াই আরব দেশগুলোকে লক্ষ্য করে যুক্তিহীন হামলা চালানো হচ্ছে। প্রতিশ্রুতির কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না।”

সৌদি কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরান যদি এই ধরনের হামলা অব্যাহত রাখে, তাহলে তা চলমান যুদ্ধের ফলাফলে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এই পরিস্থিতি কেবল সামরিক নয়, বরং রিয়াদ ও তেহরানের বর্তমান ও ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কেও গভীর প্রভাব ফেলবে।

উল্লেখযোগ্য, ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর এটি সৌদি আরবের ইরানের প্রতি প্রথম সর্তকবার্তা। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের এই সতর্কবার্তা অঞ্চলে স্থিতিশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ এবং এটি ইরানের কৌশলগত সিদ্ধান্তগুলোর উপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV