তিস্তা নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে করে দুবাইয়ে আটকে থাকা ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এই উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত হওয়ায় বহু বাংলাদেশি সেখানে আটকে পড়েছিলেন। তাদের নিরাপদে দেশে ফেরাতে এই বিশেষ ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a Reply