1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 4:31 pm

১৫-এর নিচে সোশ্যাল মিডিয়া বেন, ফ্রান্স পাস করেছে আইন

Reporter Name
  • Update Time : Tuesday, January 27, 2026
  • 163 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার উদাহরণ অনুসরণ করে এবার ফ্রান্সেও ১৫ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার বিধিনিষেধ আরোপের পথে। সোমবার (২৬ জানুয়ারি) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি এই নতুন বিলটি পাস করেছে। ভোটের ফলাফলে ১১৬ জন সদস্য বিলের পক্ষে এবং ২৩ জন বিরোধী ভোট দিয়েছেন। বিলটি এখন উচ্চকক্ষে পাঠানো হবে, যেখানে চূড়ান্ত অনুমোদনের পর কার্যকর হবে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই বিলের পক্ষে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, অতিরিক্ত স্ক্রিনটাইম শিশু ও কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ক্ষতিকর। ভোটের পর তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমাদের শিশুদের মস্তিষ্ক যুক্তরাষ্ট্র বা চীনের প্ল্যাটফর্মের কাছে বিক্রি হবে না।”

নতুন খসড়া বিল অনুসারে, ১৫ বছরের নিচের শিশু ও কিশোররা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না। তবে শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং এনসাইক্লোপিডিয়া জাতীয় তথ্যভিত্তিক সাইটগুলি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। প্রতিটি প্ল্যাটফর্মকে ব্যবহারকারীর বয়স যাচাই করার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া বজায় রাখতে হবে।

ফ্রান্সে বর্তমানে জুনিয়র স্কুল পর্যায়ে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। নতুন বিলের মাধ্যমে সিনিয়র স্কুলকেও এই নিয়মের আওতায় আনা হচ্ছে। আইনসভা সদস্যরা আশা করছেন, ২০২৬ সাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিলটি পাস হলে ফ্রান্সে শিশুদের অনলাইন নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক মাধ্যমের প্রভাব, অতিরিক্ত স্ক্রিনটাইম এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মের প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় এই আইন একটি বড় ধাপ হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV