নিজস্ব প্রতিনিধি,
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর ধানমন্ডি থেকে ই‑কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসংখ্য মামলা এবং শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় তাদের নামে মোট ৩৯১টি গ্রেফতারি ওয়ারেন্ট রয়েছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আগে একই মামলায় জামিনে ছিলেন। তবে মামলার সংখ্যা ও অভিযোগের গুরুত্ত্ব বিবেচনায় তাদের পুনরায় আটক করা হয়েছে।
শামীমা ও রাসেল ইভ্যালি ব্যবসার মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছিলেন। গ্রাহক এবং বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ এখনও পূর্ণরূপে নিরূপণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় দেশব্যাপী মামলা দায়ের হয়েছে, এবং ডিবি প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত অব্যাহত রাখছে।
ডিবি বলেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পাশাপাশি, ইভ্যালি গ্রাহকদের ক্ষতিপূরণের জন্য তত্ত্বাবধান করা হবে।
Leave a Reply