1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:41 pm

মালদহে মোদি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হটিয়ে বিজেপিকে জয়ী করার আহ্বান

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 148 Time View

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যেখানে বিজেপির নামে মিথ্যা প্রচার হয়েছে, সেখানেই জয় পেয়েছে বিজেপি। এবার বাংলার মানুষও বিজেপিকে বড় ব্যবধানে জয়ী করবে।

শনিবার দুপুরে মালদহের সাহাপুর-মালদহ বাইপাস সংলগ্ন মাঠে বিজেপি আয়োজিত ‘পরিবর্তন সংকল্প জনসভা’ থেকে মোদি বলেন, এই মালদহ থেকেই আসল পরিবর্তন শুরু হবে। সরকার গড়ে সুশাসন কায়েম করবে বিজেপি। তৃণমূলের দুর্নীতি ও দুঃশাসনে অতিষ্ঠ বাংলার মানুষ পরিবর্তনের দাবি জানাচ্ছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল কেন্দ্রের উন্নয়ন প্রকল্প লুট করছে এবং গরিবদের সুবিধা থেকে বঞ্চিত করছে।

মোদির ভাষ্য, এই রাজ্যে তৃণমূলের গুন্ডাগিরি আর দীর্ঘস্থায়ী হবে না। সাংবাদিক ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, সন্ত্রাস ও হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিজেপি সরকার এলে এসব সমস্যা মোকাবিলা করবে এবং জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনা হবে।

মোদি ওডিশা, ত্রিপুরা, আসাম ও বিহারে বিজেপি সরকারের সাফল্যের উদাহরণ তুলে বলেন, এবার বাংলাতেও সুশাসন ফিরিয়ে আনার সময় এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালে বিজেপি সরকার গঠন করবে।

সভায় মোদি মালদহে হাওড়া-গুয়াহাটি বন্দেভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন এবং ৩,২৫০ কোটি রুপির বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামীকাল হুগলিতে তিনি এক ঐতিহাসিক জনসভায় ভাষণ দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV