1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:41 pm

জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 145 Time View

 নিজস্ব প্রতিনিধি,

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। সূত্র জানায়, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমার নেতৃত্বে প্রতিনিধিদলটির ঢাকায় আসার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ সময় সফরটি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে আসতে পারে।

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, এলডিসি থেকে উত্তরণের প্রভাব এবং উত্তরণ কৌশল বাস্তবায়নের প্রস্তুতি মূল্যায়নের লক্ষ্যে গত নভেম্বরে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে জাতিসংঘ। এসব তথ্যের ভিত্তিতে প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, সফর স্থগিত হলেও নির্ধারিত সময়েই প্রতিবেদন বাংলাদেশে পাঠানো হবে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, জাতিসংঘ প্রতিনিধিদল পরে আসবে এবং মূল্যায়ন প্রতিবেদন পাওয়া যাবে। এদিকে প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরে এলডিসি থেকে উত্তরণ পেছানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। উত্তরণ হলে শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা হারিয়ে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদন সাপেক্ষে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি শ্রেণি থেকে বেরিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV