1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:42 pm

ইরানকে পরমাণু শক্তি থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রেজা পাহলভি

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026
  • 136 Time View

নিজস্ব প্রতিনিধি,

ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিওবার্তায় ক্ষমতায় এলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, তার নেতৃত্বে ইরান হবে একটি সমৃদ্ধ, শান্তিপ্রিয় দেশ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা অবসান ঘটবে। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন ইরানে সরকারবিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠেছে এবং পশ্চিমা বিশ্ব ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভিডিওবার্তায় পাহলভি বলেন, বর্তমান ইসলামি প্রজাতন্ত্রের শাসনামলে ইরান বিশ্বের কাছে সন্ত্রাস ও দারিদ্র্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যা দেশটির প্রকৃত পরিচয় নয়। তিনি দাবি করেন, প্রকৃত ইরান হলো ১৯৭৯ সালের বিপ্লবের আগে যেমন সমৃদ্ধ ছিল, নতুন ইরানেও সেই বৈশিষ্ট্য বজায় থাকবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, তার শাসনামলে সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা বন্ধ করা হবে, মাদক পাচার ও কট্টরপন্থার বিরুদ্ধে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে লড়াই করা হবে এবং মধ্যপ্রাচ্যে ইরান একটি স্থিতিশীল ও দায়িত্বশীল মিত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।

কূটনৈতিক ক্ষেত্রে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা হবে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া, তিনি আব্রাহাম চুক্তি ও সাইরাস চুক্তির সম্প্রসারণের মাধ্যমে ইরানকে বৈশ্বিক শান্তি ও অংশীদারিত্বের প্রতীক হিসেবে গড়ে তুলবেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর পরিবারটি নির্বাসনে থাকলেও বর্তমানে পাহলভি আবার রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন এবং দেশটির সরকারবিরোধী আন্দোলনে তার প্রতি সমর্থন দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV