নিজস্ব প্রতিনিধি,
বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাচ্ছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহে তিনি পরিচয়পত্র পেশ করে ঢাকা মিশন শুরু করবেন। এর জন্য আগামী দুই দিন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নুরুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন। আগামী ১৫ জানুয়ারি তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন।
ঢাকায় আসার আগে ক্রিস্টেনসেন বলেছেন, যে দেশে আমি ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। তিনি দূতাবাসের একটি শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য এগিয়ে নিতে এবং দেশের জন্য উচ্ছ্বসিতভাবে কাজ করতে প্রস্তুত।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন।
Leave a Reply