1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 31, 2026, 5:19 am

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মিলিত হলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 175 Time View

নিজস্ব প্রতিনিধি,

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, ইইউ পর্যবেক্ষক দল পাঠানো এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ইইউ বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। তিনি বলেন, নির্বাচনের পর যে সরকার আসবে, তাদের সঙ্গে ইইউ আরও সহযোগিতা করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনের তারিখ অনুযায়ী শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য এবং বিএনপির প্রতিশ্রুতি পূর্ণরূপে বজায় থাকবে।

সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV