1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 4, 2026, 1:08 pm

কারাকাসে বি/স্ফো/রণ ও যু/দ্ধ/বিমানের উড়ান: ভেনেজুয়েলায় উত্তেজনা তীব্র

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 138 Time View

নিজস্ব প্রতিনিধি,

চরম উত্তেজনার মধ্যেই একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস। শনিবার ভোরে শহরটির বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। একই সময়ে নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দও শোনা গেছে। কারাকাসের পাশাপাশি লা গুয়াইরা রাজ্য ও উপকূলীয় শহর ইগুয়েরতেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই এলাকায় ভেনিজুয়েলার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি অবস্থিত। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সিএনএনের সংবাদদাতা জানান, একটি বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের ভবন কেঁপে ওঠে।

ভিডিও ফুটেজে রাতের আকাশে বড় ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের আভা দেখা যায়। এ ঘটনার প্রেক্ষাপটে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যকার উত্তেজনা আরও বেড়েছে। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বজায় রেখেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাত করে দেশটির তেলসম্পদ দখল করতে চায়। যদিও মাদুরো সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহের কথাও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV