1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 30, 2026, 5:45 pm

ইউক্রেনের ড্রো/ন হা/ম/লায় তুয়াপস রিফাইনারি ক্ষতি/গ্র/স্ত, দুই জন আ/হ/ত

Reporter Name
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 155 Time View

নিজস্ব প্রতিনিধি,

রাশিয়ার ক্রাসনোডার অঞ্চলের তেল শোধনাগারকে লক্ষ্য করে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার অপারেশনাল সদর দপ্তর বুধবার জানিয়েছে, তুয়াপস অয়েল রিফাইনারি লক্ষ্য করে এই হামলার ফলে শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দেখভালের দায়িত্ব থাকা দুই জন আহত হয়েছেন। হামলার সময় শোধনাগার এবং তার আশপাশের ৩,২২৯ বর্গফুট এলাকায় আগুন লেগে যায়। তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তুয়াপস অয়েল রিফাইনারি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদারে কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত। এটি রাশিয়ার প্রধান তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি এবং রোসনেফটের রপ্তানিমুখী শোধনাগার হিসেবে পরিচিত। শোধনাগারটির দৈনিক প্রায় ২ লাখ ৪০ হাজার ব্যারেল কাঁচা তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। এখানে ন্যাফথা, ফুয়েল অয়েল ও ডিজেলসহ বিভিন্ন তেলজাত পণ্য উৎপাদিত হয়। হামলায় রিফাইনারির সরঞ্জাম, একটি বন্দর ঘাট এবং পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং একটি ব্যক্তিগত বাড়ির জানালা ভেঙে গেছে।

এর আগে ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়ে তুয়াপসের রিফাইনারি ও বন্দর কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল। ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল মন্তব্য আসেনি।

একই সময়ে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের ওডেসা শহরে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। ওডেসার সামরিক প্রশাসন জানিয়েছে, ১৪ বছর, ৮ বছর ও সাত মাস বয়সী তিন শিশুর পাশাপাশি ৪২ বছর বয়সী একজন গুরুতর আহত হয়েছেন।

রাশিয়া দাবি করেছে, তাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে, এটি শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ অভিহিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধের জন্য চুক্তি আগের চেয়ে কাছাকাছি, তবে নেতাদের সঙ্গে আলোচনার পরও অগ্রগতি সীমিত হয়েছে। জেলেনস্কি আগামী ৬ জানুয়ারি ফ্রান্সে মিত্র নেতাদের সঙ্গে বৈঠকে শান্তি প্রচেষ্টা জোরদার করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV