নিজস্ব প্রতিনিধি,
দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারাদেশে এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। এরই মধ্যে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এক শোকবার্তায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় তিনি তার পরিবার, বিএনপি এবং দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানান।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Leave a Reply