1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 21, 2026, 12:31 pm

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভয়া/বহ বি/স্ফো/রণ, ৪ জন আ/হত

Reporter Name
  • Update Time : Saturday, December 27, 2025
  • 96 Time View

নিজস্ব প্রতিনিধি,

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ২৬ ডিসেম্বর সকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সংঘটিত এই বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে যায় এবং এতে নারী ও শিশুসহ ৪ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে সিআইডির ক্রাইম সিন ইউনিট বিস্ফোরণের স্থল থেকে গোলবল জাতীয় কথিত বোমা, উচ্চ ক্ষমতা সম্পন্ন পাইপ বোমা, শর্টগানের সীসা গুলি, বোমা তৈরির কাঁচামালসহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলগুলোকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকার ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করা হয়। পুলিশ কর্মকর্তা সাইফুল আলম জানিয়েছেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে। একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

এ ঘটনায় আহতদের মধ্যে মাদ্রাসার শিক্ষক আলামিনের দুই ছেলে উমায়েদ (১০) ও আবদুল্লাহ (৮), মেয়ে রাবেয়া (৬) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক জাকির হোসেন (৪৫) রয়েছেন। জাকির হোসেন জানান, বিকট শব্দের সঙ্গে একটি বস্তু তার মাথায় আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হন।

মাদ্রাসার ভবন মালিক পারভিন বেগম জানিয়েছেন, ২০২২ সালে ভবনটি নির্মাণ করা হয় এবং মুফতি হারুন নামে এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার জন্য ভবনটি ভাড়া নিয়েছিলেন। বিস্ফোরণে মাদ্রাসার আসবাবপত্র, জানালার কাঁচ ভেঙে যায় এবং দেয়ালের একাংশ উড়ে যায়। পাশের ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV