1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 1, 2026, 11:18 pm

কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করল ভারত

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 203 Time View

নিজস্ব প্রতিনিধি,

সাম্প্রতিক সময়ে একাধিক ইস্যুতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কূটনৈতিক সূত্র জানায়, তলবকালে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনসহ বিভিন্ন ভারতীয় স্থাপনার নিরাপত্তা এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগ তুলে ধরা হয়। একই সঙ্গে একটি অভিযোগ ও আপত্তিপত্র হাই কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা নেই ভারতের। দুই দেশের সম্পর্ক যাতে আরও অবনতির দিকে না যায়, সে লক্ষ্যে বিষয়টি ব্যাক-চ্যানেল কূটনীতির মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা চলছে।

এদিকে, একই দিন সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকেও তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর চারপাশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা। পাশাপাশি ওইসব মিশনের নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এর আগেও গত ১৭ ডিসেম্বর বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে বৈঠক করেন। ধারাবাহিক এসব কূটনৈতিক তৎপরতা দুই দেশের সম্পর্কে বিদ্যমান অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV