1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 3:48 am

নির্বাচনে হারানো আস্থা ফিরবে, প্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট হবে রোল মডেল: নাসির উদ্দিন

Reporter Name
  • Update Time : Tuesday, December 23, 2025
  • 117 Time View

নিজস্ব প্রতিনিধি,

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের শতভাগ আশাবাদের কথা জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক ‘হাদি ইস্যু’কে কেন্দ্র করে জনমনে কিছু উদ্বেগ তৈরি হলেও ভোটের দিন যত ঘনিয়ে আসবে, মানুষের ভয় ততই কমে যাবে। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি জানান, দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বব্যাপী একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থায় কমিশন সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে পোস্টাল ব্যালটে নিবন্ধনের হার আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন তিনি।

সিইসি আরও বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা আর মাত্র তিন দিন বাকি। দেশের ভেতরে যারা এই ব্যবস্থায় ভোট দিতে আগ্রহী, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থা আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নাসির উদ্দিন।

পোস্টাল ব্যালট বাস্তবায়নে বৈশ্বিক ও কারিগরি নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, কানাডার ডাক ধর্মঘট ও মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা কমিশন সফলভাবে মোকাবিলা করেছে। পাশাপাশি একাধিক সাইবার আক্রমণ প্রতিহত করে ভোটিং সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV