1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 3, 2026, 2:35 pm

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে উত্তেজনা বাড়ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 235 Time View

নিজস্ব প্রতিনিধি,

ঢাকা–দিল্লি কূটনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক মন্তব্যের পর। ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে তার বক্তব্য ও হুমকির পর প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমন্ত বিশ্বশর্মা মন্তব্যটি “দায়িত্বজ্ঞানহীন, অজ্ঞতাপূর্ণ ও বিপজ্জনক” আখ্যা দেন। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার কোনো ভাবনা সম্পূর্ণ অবাস্তব ও উস্কানিমূলক। তিনি আরও উল্লেখ করেন, ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এই ধরনের মন্তব্য বাংলাদেশ থেকে আসা আশ্চর্যজনক এবং তা আঞ্চলিক অস্থিরতা বাড়াতে পারে।

হেমন্ত বিশ্বশর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের শত্রুতামূলক বক্তব্য চলতে থাকলে ভারত নীরব থাকবে না এবং প্রয়োজনে উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে। বিশেষ করে ভারতের সাতটি রাজ্য নিয়ে গঠিত উত্তর-পূর্বাঞ্চলের চারটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত থাকা এই মন্তব্যকে আরও সংকেতবহ মনে করা হচ্ছে।

এর আগে রাজধানীর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান করছে না। তিনি বলেন, ভারতের সহায়তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঘনিষ্ঠরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এছাড়া তিনি ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এই মন্তব্য দ্রুত দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV