1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 3, 2026, 10:28 am

পশ্চিমা যুদ্ধপ্রস্তুতির অভিযোগ ‘হিস্টেরিয়া ও মিথ্যা’— পুতিন

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 232 Time View

নিজস্ব প্রতিনিধি,

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্বে রাশিয়ার সঙ্গে একটি বড় যুদ্ধের প্রস্তুতির আহ্বান জানানো হচ্ছে—এমন বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব মন্তব্যকে তিনি ‘হিস্টেরিয়া’ ও ‘মিথ্যা প্রচারণা’ বলে অভিহিত করেছেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে তিনি এ কথা বলেন।

পুতিন সতর্ক করে বলেন, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো যদি শান্তি আলোচনা থেকে সরে যায়, তাহলে ইউক্রেনে রাশিয়া যে ভূখণ্ডগুলো দাবি করছে, সেগুলো সামরিক উপায়ে দখল করা হবে। একই সঙ্গে তিনি রুশ সেনাবাহিনীর আধুনিকীকরণের অগ্রগতি তুলে ধরেন এবং ইউক্রেন সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন অস্ত্র উন্নয়নের নির্দেশ দেন।

পশ্চিমা নেতাদের সমালোচনা করে পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ানোর চেষ্টা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তার মতে, এ ধরনের বক্তব্য বিশ্ব নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, মার্কিন মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি চুক্তির আওতায় ইউক্রেনে ইউরোপীয় সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট। রাশিয়া এ ধরনের মোতায়েনের বিরোধিতা করলেও বিষয়টি আলোচনা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ইউক্রেন পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা পাবে এবং ইউরোপের নেতৃত্বাধীন বাহিনী পশ্চিম ইউক্রেনে অবস্থান নিয়ে সহায়তা করবে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে পেসকভ বলেন, ইউক্রেনের ভূখণ্ডে বিদেশি সামরিক বাহিনী মোতায়েন রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, চলতি সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের সম্ভাবনা নেই। তবে যুক্তরাষ্ট্র প্রস্তুত হলে শান্তি আলোচনার অগ্রগতি সম্পর্কে রাশিয়াকে জানাবে বলে মস্কো আশা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV