মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি
রবিবার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার
সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গণ অধিকার পরিষদের ছাত্র-যুবক- তরুণদের মাধ্যমে চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে।
আগামি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়া নিয়ে আমরা কাজ করছি। তবে দেশ তথা জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদের ভবিষ্যতের স্বার্থে যদি জোটের প্রস্তাব ওঠে আমরা সেটা বিবেচনা করব।
সমাবেশে সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের গাইবান্ধা-৩ ( সাদুল্লাপুর- গাইবান্ধা) আসনের প্রার্থী সুরুজ্জামান সরকার।
এসময় সুরুজ্জামানের মমতাময়ী মা নুরের গলায় মালা পড়িয়ে দেন এবং মাথায় হাত রেখে দোয়া করেন।
সন্ধ্যার পর গাইবান্ধার উদ্দ্যশ্যে সাদুল্লাপুর ছাড়েন ভিপি নুরের গাড়ি বহর।
Leave a Reply