মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিবাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বন্ধন শাখর সুবিধাভোগী তরুণ তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে বন্ধন পলাশবাড়ী শাখার আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সমন্বয়কারী বন্ধন শফিকুল আলম চৌধুরী,
প্রধান আলোচক পলাশবাড়ী উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা দিলিপ কুমার বিশ্বাস।
এতে বক্তব্য রাখেন,যমুনা লাইফ ইনস্যুরেন্স এর এসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর সুলতান মাহমুদ,অবসরপ্রাপ্ত শিক্ষক ও সদস্য বিশ্বসাহিত্য কেন্দ্র সাইদুর রহমান প্রধান।
অনুষ্ঠানে,শিক্ষক, ছাত্র -ছাত্রী বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন বন্ধনের এলাকা ব্যবস্থাপক মাহবুব রেজা।
Leave a Reply