মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় শাখা বিজ সংস্থার প্রতিষ্ঠাতা ও এক্সকিউটিভ ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম রবিন,নির্বাহী পরিচালক ইকবাল আহম্মেদ এবং উপ-নির্বাহী পরিচালক মজিবুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পুরনের লক্ষ্যে ২৮ জুন শনিবার সকালে গোবিন্দগঞ্জ শাখার বিজ সমিতি অফিস ভবনে ১৯০০ সদস্য উপকারভোগীদের মাঝে
ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।এর মধ্যে একটি আম, একটি লিচু গাছের চারা ও থাই আমড়া গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র জোনাল ম্যানেজার বগুড়া —২ জোন মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পরিচালক মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার মাহমুদ হাসান, শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমান,সিনিয়র কমপ্লায়েন্স অফিসার সফিকুল ইসলাম।
এছাড়াও কৃষি কর্মসূচি প্রোগ্রাম ম্যানেজার মোশারেফ হোসেন এর তথ্যাবধায়নে প্রোগ্রাম শেষ করা হয়।
Leave a Reply