তিস্তা টিভি ডেক্স,
সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল নিয়ে প্রচার হওয়া তথ্যগুলোকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এসব অপপ্রচারে কান না দিতে এবং বিভ্রান্ত না হতে সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সার ডিলারদের নিয়োগ বাতিল সম্পর্কিত বিভিন্ন অসত্য তথ্য ছড়িয়ে পড়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে এর কোনো বাস্তব সত্যতা নেই।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানিয়ে মন্ত্রণালয় সাধারণ মানুষকে কোনো ধরনের সত্যতা যাচাই না করে সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। জনস্বার্থে এই সতর্কবার্তাটি ব্যাপকভাবে প্রচারের অনুরোধও করা হয়েছে।
Leave a Reply