মোঃ এমদাদুল হক (নীলফামারী):
নীলফামারীর জলঢাকা উপজেলার ১নং গোলমুন্ডা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জলঢাকা উপজেলা শাখার সদস্য এবং গোলমুন্ডা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ তছলিম উদ্দিন (ঠিকাদার)।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে বিশাল একটি মোটরসাইকেল বহর নিয়ে তিনি ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে যান। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা তছলিম উদ্দিন বলেন, “আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে দাঁড়াতে প্রস্তুত।”
এ সময় তিনি মণ্ডপে আগত ভক্তবৃন্দ ও স্থানীয় জনগণের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন এবং সার্বিক দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ তছলিম উদ্দিন দীর্ঘ দিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি ১৯৮৪ সালে ছাত্রদলে যোগদানের মাধ্যমে রাজনৈতিক পথচলা শুরু করেন। পরবর্তীতে ১৯৯৮ সালে গোলমুন্ডা ইউনিয়ন কমিটির সদস্য, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক জলঢাকা উপজেলা বিএনপি’র সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি বিগত দিনে তিনবার গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছিলেন।
মণ্ডপ পরিদর্শন ও মোটরসাইকেল বহরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
সাইফুর রহমান, সাবেক সভাপতি, গোলমুন্ডা ইউনিয়ন শাখা ছাত্রদল।
প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ভাবনছুরহাট মহাবিদ্যালয়, গোলমুন্ডা।
ফজলুল হক তিতু সহ স্থানীয় সাধারণ জনগণ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পরিদর্শনকালে তিনি মণ্ডপ আয়োজকদের সাথে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply