1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 13, 2026, 1:42 pm

বন্যার কারণে সারাদেশে এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত চায় জাতীয় ছাত্রশক্তি

Reporter Name
  • Update Time : Monday, July 13, 2026
  • 17 Time View

তিস্তা টিভি ডেস্ক

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা, টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা নেওয়া অমানবিক এবং এতে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হবে।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কোথাও কোথাও যান চলাচল সম্পূর্ণ বন্ধ। এমন পরিস্থিতিতে বহু পরীক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বুকসমান পানি ও তীব্র স্রোত অতিক্রম করে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে।

সংগঠনটির অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে একাধিক পরীক্ষাকেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে অনেক শিক্ষার্থীর পক্ষে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হওয়া বাস্তবিক অর্থেই অসম্ভব হয়ে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বন্যার কারণে বহু পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শিক্ষার্থীর বই-খাতা, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় নথিপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। গ্রামীণ এলাকার বহু স্থানে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরীক্ষার্থীরা মানসিক চাপ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় পরীক্ষা গ্রহণ করলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না।

জাতীয় ছাত্রশক্তি আরও দাবি করে, যখন দেশের বিভিন্ন স্থান থেকে প্রাণহানি ও দুর্ভোগের খবর আসছে, তখন শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলে পরীক্ষা চালিয়ে যাওয়া কোনোভাবেই মানবিক সিদ্ধান্ত হতে পারে না। তাদের মতে, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার কথা।

সংগঠনটি শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা অবিলম্বে স্থগিত করা উচিত। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নতুন পরীক্ষার সময়সূচি ঘোষণা করাই হবে সবচেয়ে বাস্তবসম্মত ও মানবিক সিদ্ধান্ত।

একই সঙ্গে তারা দুর্যোগকবলিত এলাকার শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা, নিরাপদ যাতায়াত এবং শিক্ষা কার্যক্রম পুনর্বহালে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV