1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 8, 2026, 5:07 pm

টানা বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৭ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 24 Time View

জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির কারণে পাহাড়ধসে একটি মাদরাসা মাটিচাপা পড়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

বুধবার (৮ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-০৩ (ব্লক এ-০৩) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় মাদরাসায় পাঠদান চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত সাতজন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২০ জনেরও বেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে তারা জানিয়েছেন। তবে এ তথ্য তখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাৎক্ষণিকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা উদ্ধারকাজ শেষ হওয়ার পর নিশ্চিত করা সম্ভব হবে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ক্যাম্পের স্বেচ্ছাসেবক দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। দুর্গম এলাকা, কাদামাটি ও টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে। ফলে উদ্ধার অভিযান শেষ হলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টানা কয়েক দিনের ভারি বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড়ধস ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। ঘনবসতিপূর্ণ এসব ক্যাম্পের অনেক বসতি ও শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়ের ঢালে গড়ে ওঠায় বর্ষা মৌসুমে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। প্রশাসন ও ত্রাণ সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV