1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 4, 2026, 5:48 pm

ইমাম খামেনির জানাজায় স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 18 Time View

তিস্তা টিভি ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন।

ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এ রাষ্ট্রীয় জানাজায় তিনি উপস্থিত হয়ে নিহত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোকাহত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় স্পিকার সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।

সফরের অংশ হিসেবে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

এর আগে তিনি ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় স্পিকার গালিবাফকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও পৃথক বৈঠক করেন। এ সময় ইরানে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

বাংলাদেশের স্পিকার জানান, এ প্রস্তাব তিনি দেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

সফরকালে তিনি ইরান রেডিওর বাংলা বিভাগের সঙ্গে সাক্ষাৎকারও দেন। এতে তিনি বাংলাদেশ–ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশিদের সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। তিনি ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV