1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 27, 2026, 6:20 pm

আনসার ভিডিপি মোটর ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের জন্য জব ফেয়ার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, June 27, 2026
  • 19 Time View

শাসন সরকার, স্ট্যাফ রিপোর্টারঃ

অদ্য ২৭/০৬/২০২৬ তারিখ সকাল ৯টায় দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে মোটর ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

উক্ত জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুজাম্মান, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীর রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, দিনাজপুর; আব্দার আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বিরল, দিনাজপুর; প্রাণ-আরএফএল কোম্পানির প্রতিনিধি এবং আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুজাম্মান বলেন, “দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে।”

উক্ত জব ফেয়ারের মাধ্যমে মোট ১২৬ জন প্রশিক্ষিত আনসার-ভিডিপি সদস্যের প্রাণ-আরএফএল কোম্পানিতে ড্রাইভার ও ড্রাইভার হেলপার হিসেবে চাকরি নিশ্চিত করা হয়।

রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী আনসার-ভিডিপি সদস্যরা এই জব ফেয়ারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এপ্রিল/২০২৬ থেকে মে/২০২৬ পর্যন্ত সময়ে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারী সর্বমোট ১৫২ জন তরুণ আনসার-ভিডিপি সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV