ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নীলফামারীর জলঢাকায় সাংবাদিক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাদী হাসানের সঞ্চালনায় সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা,থানা আফিসার ইনচার্জের প্রতিনিধি এস.এই আবু বক্কর,প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন,চিকিৎসা প্রযুক্তিবীদ রাসেদুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে একযোগে ২৮৯ টি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৫৭ হাজার ৪৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা। তিনি আরও জানান,শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষা,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
Leave a Reply