1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 22, 2026, 3:18 pm

জলঢাকায় অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2026
  • 20 Time View

মোঃ মোনাব্বেরুল হক (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সেলাই মেশিন, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নির্বাচিত অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন, ঘর নির্মাণের জন্য ঢেউটিন এবং চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যাপক সাদের হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম,  জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, থানা আমীর মোখলেছুর রহমান, মো. মোয়াম্মার আল-হাসান এবং মুজাহিদ মাসুম।

এ সময় জামায়াতে ইসলামী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন, ঢেউটিন ও হুইলচেয়ার তুলে দেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV