1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 18, 2026, 4:53 pm

জলঢাকায় মাদক, জুয়া ও শিক্ষা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2026
  • 14 Time View

নিজস্ব প্রতিবেদক, জলঢাকা, নীলফামারী|

সমাজ পরিবর্তনের প্রত্যয় নিয়ে কাজ করে যাওয়া একদল শিক্ষিত তরুণের সংগঠন “আমানত-খিদমাহ ফাউন্ডেশন” এর উদ্যোগে নীলফামারীর জলঢাকা উপজেলার তিনবট বাজার এলাকায় মাদক, জুয়া ও শিক্ষা বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় তিনবট বাজার সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং সামাজিক অবক্ষয় রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আমানত-খিদমাহ ফাউন্ডেশন এর সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এদিকে অনুষ্ঠানে উপস্থিত সবচেয়ে খুদে দর্শককে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বিষয়টি উপস্থিত সবার মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি করে এবং শিশুটির প্রতি সংগঠনের ভালোবাসা ও উৎসাহ প্রদর্শনের একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।
অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র‍্যালি তিনবট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV