1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 18, 2026, 2:34 pm

জলঢাকায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2026
  • 23 Time View

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামারুজ্জামান এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম।

বক্তারা বলেন, দেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প, বেত শিল্প ও নকশিকাঁথাসহ বিভিন্ন লোকজ শিল্প আজ বিলুপ্তির পথে। এসব শিল্প টিকিয়ে রাখতে হলে কারিগরদের দক্ষতা উন্নয়ন ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

প্রশিক্ষণে মোট ৩০ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। ১০ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিদিন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করলে প্রত্যেককে এককালীন ১৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বাস্তবায়িত এ প্রশিক্ষণ আগামী ২৭ জুন পর্যন্ত চলবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV