1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 17, 2026, 3:46 pm

একদিনের রাষ্ট্রীয় সফরে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 25 Time View

তিস্তা টিভি ডেস্ক

একদিনের সরকারি সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন। প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকা ত্যাগ করেন।

সকাল সোয়া ১০টায় তাঁর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে সড়কপথে তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করবেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একই ধরনের আরেকটি কর্মসূচিতে অংশ নেবেন।

দিনের শেষভাগে বিকাল পৌনে ৫টায় মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সবশেষে দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV