1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 18, 2026, 7:26 pm

বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও ইউএনও; পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 23 Time View

নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন ক্লাসের পাঠদান কার্যক্রম সশরীরে পর্যবেক্ষণ করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।​ গত ১৬/০৬/২০২৬ ইং মঙ্গলবার বিদ্যালয়টিতে জেলা প্রশাসক মহোদয় উপস্থিত হলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।​ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে যান এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। জেলা প্রশাসক নিজেই শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সময় কাটান, তাদের পড়া ধরেন এবং নৃত্য, গান, কবিতা আবৃতি উপভোগ করে  পড়াশোনার মানোন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন। নিয়মিত উপস্থিত ও সাংস্কৃতিতে এবং পড়াশোনায় ভালো পারফরম্যান্সের জন্য শিক্ষার্থীদের মাঝে চাটুল ও আনন্দঘন পরিবেশে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের হাত থেকে পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।​এরপর বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান বলেন, “প্রাথমিক শিক্ষাই হলো শিক্ষার মূল ভিত্তি। কোমলমতি শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।” তিনি বিদ্যালয়ের অবকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মিড-ডে মিল কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।​ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV