1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 4, 2026, 8:19 am

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালুর ব্যবস্থাপনা নিয়ে সভা

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা পুনরায় চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সভায় দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প মন্ত্রণালয়ের অধীন বন্ধ হয়ে থাকা কলকারখানাগুলোর বর্তমান পরিস্থিতি বিশদভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি এসব প্রতিষ্ঠান পুনরায় চালুর সম্ভাবনা, প্রয়োজনীয় অর্থনৈতিক পরিকল্পনা এবং আধুনিক ও দক্ষ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়।

বৈঠকে আরও উঠে আসে কারখানাগুলোকে পুনরুজ্জীবিত করতে কী ধরনের কারিগরি সহায়তা ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সে বিষয়গুলোও। শিল্প খাতকে আরও গতিশীল ও উৎপাদনমুখী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়।

সভায় শিল্প মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও মতামত উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV