স্টাফ রিপোর্টার:
তিস্তা টিভির পক্ষ থেকে ঢাকা বিভাগীয় দায়িত্ব পালনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসেন লিপুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
গত ২৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দে মুন্সীগঞ্জ জেলার টংঙ্গীবাড়ি উপজেলার আব্দল্লাপুর ইউনিয়নে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিস্তা টিভির চেয়ারম্যান ও সম্পাদক জনাব এমদাদুল হক মহোদয় মোঃ দেলোয়ার হোসেন লিপুর হাতে ঢাকা বিভাগীয় দায়িত্ব পালনের অনুমতি সনদ ও প্রতিনিধি কার্ড তুলে দেন।
এ সময় একই অনুষ্ঠানে টংঙ্গীবাড়ি উপজেলা, মুন্সীগঞ্জ জেলার দায়িত্বে হাসেম সরদারের হাতেও প্রতিনিধি কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার মান উন্নয়নে তিস্তা টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা তাদের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিস্তা টিভির অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
তিস্তা টিভি পরিবার নবনিযুক্ত ঢাকা বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন লিপু এবং টংঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি হাসেম সরদারের সফলতা কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply