1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 20, 2026, 3:09 am

জলঢাকায় ভূমিসেবা মেলা উদ্বোধন, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর সেবায় গুরুত্বারোপ

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 15 Time View

মোঃ ছানোয়ার হোসেন বাদশা জলঢাকা নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লা সালাফী

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা জামায়াতের আমীর মোকলেছার রহমান মাস্টার, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও অটোমেটেড সেবার আওতায় এনে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা চালুর ফলে এখন মানুষ ঘরে বসেই ভূমিসেবা নিতে পারছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লা সালাফী বলেন, ভূমি সংক্রান্ত হয়রানি ও দালালচক্রের অপতৎপরতা বন্ধে জনগণকে সচেতন হতে হবে। ডিজিটাল সেবা ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও সহজে সেবা পাবেন।

সভায় বক্তারা আরও বলেন, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে আধুনিক ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়া এবং সরকারি সেবা গ্রহণে উৎসাহিত করা। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর সেবার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেলায় বিভিন্ন তথ্যসেবা স্টল স্থাপন করা হয়েছে, যেখানে নাগরিকদের অনলাইন আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি ও খতিয়ান সংক্রান্ত সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে জনগণকে বিভিন্ন পরামর্শও প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভূমিসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনগণবান্ধব করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV