1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 19, 2026, 7:10 am

ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলার “সাথী শিক্ষা শিবির–২০২৬” শুরু: দুই দিনব্যাপী প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : Monday, May 18, 2026
  • 7 Time View

মোঃ মোনাব্বেরুল হক  নীলফামারী প্রতিনিধি

“মজবুত উপশাখা, ফলপ্রসূ প্রশিক্ষণ, গড়ে তুলি প্রজন্ম সফরি আন্দোলন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী “সাথী শিক্ষা শিবির–২০২৬”। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার আয়োজনে ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হচ্ছে এই শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি।

জলঢাকা মডেল মসজিদে আয়োজিত শিবিরের উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে আগত সাথীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং দায়িত্বশীল কর্মী গঠনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। এছাড়াও বক্তব্য দেন জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট তৌহিদ ইসলাম এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাফেজ শাহাবুদ্দিন সরকার

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করছেন মো. রেজাউল করিম। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে গড়ে তুলতেই এ ধরনের শিক্ষা শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে কোরআনভিত্তিক আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ, দলীয় কার্যক্রম পরিচালনার কৌশল, নেতৃত্ব বিকাশমূলক সেশন এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা।

জেলার বিভিন্ন ইউনিট ও উপজেলা থেকে আগত সাথীদের উপস্থিতিতে শিক্ষা শিবিরটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, আদর্শবান ও দায়িত্বশীল কর্মী তৈরিতে নতুন গতি আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV