1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 17, 2026, 4:27 am

নীলফামারীর আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা শাহিন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 18 Time View

মোঃ মোনাব্বেরুল হক মোনা, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম মূলহোতা শাহিন মিয়া (পিতা: মমিনুর রহমান)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত শাহিন মিয়া জলঢাকা উপজেলার খালিশা খুটামারা ইউনিয়নের দীঘলটারী গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রাখে।

আরও জানা গেছে, শাহিন মিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে মোট ১১টি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তিনি পুলিশের তালিকাভুক্ত সন্দেহভাজন আসামি ছিলেন। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির কার্যক্রম ও অন্যান্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে চোর চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারের পর শাহিন মিয়াকে থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এ চক্রের মূলহোতা গ্রেপ্তার হওয়ায় তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানের প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV