1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 13, 2026, 11:26 am

জলঢাকায় কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 9 Time View

মোনাব্বেরুল হক মোনা জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি,

নীলফামারীর জলঢাকা পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে বিশেষ কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষকদের মাঝে সবজিনা চারা ও কাটিং রোপণের গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন এলাকায় উদ্বুদ্ধকরণ সভা ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১২ মে ) উপজেলার বিভিন্ন এলাকায় “৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঠ-সংযুক্তির অংশ হিসেবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা/কাটিং রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা গাছ রোপণ পরিবেশ রক্ষা, পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জলঢাকা পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে এ উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে বৃক্ষরোপণ ও পুষ্টিসমৃদ্ধ ফসল চাষে আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV